আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : গতকাল শুক্রবার (২৯শে আগস্ট) আল-মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ঢাকা শাখার আয-যাহরা ক্যাম্পাসে বিশিষ্ট অতিথিগণের উপস্থিতিতে এ দিবস পালিত হয়েছে।
এমআইইউ (আল-মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়)-এর সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর দলীয় সঙ্গিত, বক্তৃতা ও আহলে বাইত (আ.) এর জন্মদিনে পরিবেশিত বিশেষ ইসলামি সঙ্গিত পরিবেশন ইত্যাদি কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠান অব্যাহত থাকে।
উল্লেখ্য, স্থানীয় সময় সকাল ১০:৩০ মিনিটে শুরু হওয়া এ অনুষ্ঠানটি দুপুর ১২:৩০ মিনিটে সমাপ্ত হয়। অনুষ্ঠানের অবকাশে একটি প্রতিযোগিতারও আয়োজন করা হয়।#
৩০ আগস্ট ২০১৪ - ০১:৫১
News ID: 634378
হযরত ফাতেমা মাসুমা (সা. আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী গতকাল বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকায় পালিত হয়েছে।